× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

এলাকায় আতঙ্ক

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে দুই হাতবোমার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে দুই হাতবোমার বিস্ফোরণ
ভদ্রখোলা গ্রামের আলমগীর নপ্তির একটি পুরোনো ও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ঘরে দুটি হাতবোমা রাখা ছিল। রোববার রাতে হঠাৎ বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে একটি পরিত্যক্ত ঘরে মজুদ করে রাখা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে স্থানীয় আলমগীর নপ্তির দীর্ঘদিনের পরিত্যক্ত ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরিত্যক্ত ঘরে কীভাবে বোমা দুটি এলো, কারা সেগুলো রেখেছিল এবং কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভদ্রখোলা গ্রামের আলমগীর নপ্তির একটি পুরোনো ও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ঘরে দুটি হাতবোমা রাখা ছিল। রোববার রাতে হঠাৎ বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় কয়েকজনের ধারণা, এলাকায় সম্ভাব্য সংঘর্ষ বা সহিংসতার প্রস্তুতি হিসেবে ওই ঘরে বোমা মজুদ করে রাখা হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার পর বাড়ির মালিক আলমগীর নপ্তি এলাকা ছেড়ে চলে গেছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ঘটনাস্থল থেকে বোমা বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কোনো আলামতও উদ্ধার করা সম্ভব হয়নি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি পুরোনো ঘরে দুটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য কোনো আলামতও পাওয়া যায়নি। তবে বোমা দুটি সেখানে কীভাবে এলো, বিস্ফোরণের প্রকৃত কারণ কী এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

সব খবর

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team